৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
  • ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৮ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ণ

    ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলেও জানিয়েছে দখলদার ইসরায়েল।

    ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে এ হামলা চালানো হয়েছে। উত্তর ইসরায়েলে এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

    স্থানীয় সময় রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে ইরান কতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়েছে— তাৎক্ষণিক তা জানা যায়নি। যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

    হামলার পর তাৎক্ষণিক স্কুলসহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। পাশাপাশি নাগরিকদের বাড়িঘর ছেড়ে সেফ হোম এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

    সূত্র: আল জাজিরা।

    আরও পড়ুন