| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • ডব্লিউএফপির সহায়তা চেয়েছেন পার্বত্য মন্ত্রী
  • টেকসই খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টি

    ডব্লিউএফপির সহায়তা চেয়েছেন পার্বত্য মন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

    টেকসই খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতা চেয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। আজ দুপুরে সচিবালয়ে পার্বত্য মন্ত্রণালয়ে ডব্লিউএফপি-এর একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, বর্তমান সরকার এখন প্রথাগত ত্রাণের পরিবর্তে বিশেষ করে পার্বত্য অঞ্চলের যুবক ও যুবতীদের কারিগরি দক্ষতায় দীক্ষিত করার ওপর অধিক গুরুত্বারোপ করছে। মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে আন্তর্জাতিক এই সংস্থাটির সহায়তা কামনা করেন।

    সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিরাপদ খাদ্য সহায়তা বিষয়ক দ্বিপাক্ষিক ও ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ডিজিটাল ব্যবস্থাপনা এবং এর স্বচ্ছতা নিশ্চিত করতে ডব্লিউএফপি-এর কারিগরি সহায়তা প্রয়োজন।

    এছাড়া দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, সেখানে জরুরি বা আপদকালীন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্যও অনুরোধ জানান। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং ডব্লিউএফপি-এর কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট।

    প্রতিনিধি দলে আরও ছিলেন ডব্লিউএফপির সিনিয়র পার্টনারশিপ অ্যাডভাইজার মো. মহসিন, ডেপুটি হেড অব প্রোগ্রাম মাবিবেথ ব্ল্যাক, হেড অব অপারেশন হাফিজা খান এবং প্রোগ্রাম পলিসি অফিসার সুমিত্র চাকমা। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

    ডব্লিউএফপি প্রতিনিধি দলটি পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।

    আরও পড়ুন