২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • যুদ্ধবিরতি বাড়াতে চায় না ট্রাম্প
  • যুদ্ধবিরতি বাড়াতে চায় না ট্রাম্প

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না এবং যুক্তরাষ্ট্র এখন আলোচনায় শক্ত অবস্থানে রয়েছে। মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি সেটা করতে চাই না। আমাদের হাতে খুব বেশি সময় নেই’।

    তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় শক্ত অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত একটি ‘চমৎকার চুক্তি’ করতে পারবে। ট্রাম্পের মতে, চুক্তিতে পৌঁছানোর জন্য ‘সময় খুব বেশি নেই’, তবে তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় আসে, তাহলে তারা নিজেদের ‘খুব ভালো অবস্থানে’ নিতে পারবে।

    সাক্ষাৎকারের এক পর্যায়ে ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি বোমা হামলাই হবে—কারণ সেটাই ভালো মনোভাব’।

    সূত্র: দ্য গার্ডিয়ান

    আরও পড়ুন