২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • হরমুজের ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব
  • হরমুজের ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ

    হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ট্রানজিট ফি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে পরিশোধের প্রস্তাব দিয়েছে দেশটি। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান জানান, একটি সংসদীয় প্রস্তাবের অধীনে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

    শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে ইরানের কনস্যুলেট জেনারেলের এক্স পোস্টে (সাবেক টুইটার) এ তথ্য জানানো হয়েছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও টেকসই উন্নয়নের কৌশলগত এ পরিকল্পনায়, প্রয়োজন হলে ইরান সরকার ওমানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে পারে; তবে এটি মূল পরিকল্পনার কেন্দ্রবিন্দু নয়, বরং একটি সেকেন্ডারি গৌণ বিধান।

    বিশ্লেষকরা চলতি সপ্তাহে আল জাজিরা-কে বলেছেন, যুক্তরাষ্ট্রের ডলারের বৈশ্বিক আধিপত্যকে দুর্বল করতে ইরান ও চীন সক্রিয়ভাবে বিভিন্ন উপায় খুঁজছে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলার পর প্রণালীটি অবরোধ করার সময় ইরানি কর্মকর্তারা কার্যত একটি ‘টোল বুথ’ ব্যবস্থা চালু করেন।

    এর আওতায় বাণিজ্যিক জাহাজগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে ট্রানজিট ফি পরিশোধ করতে বলা হচ্ছিল। অবরোধকালীন সময়ে কতগুলো জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা স্পষ্ট নয়। তবে লয়েডস লিস্ট-এর তথ্য অনুযায়ী, ২৫ মার্চ পর্যন্ত অন্তত দুটি জাহাজ এভাবে অর্থ প্রদান করেছে।
    সূত্র: আল-জাজিরা

    আরও পড়ুন