ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভোটার তালিকা সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে আয়োজিত একটি রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
বিক্ষোভ ঠেকাতে পুরো রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করে স্টেডিয়ামগুলোকে অস্থায়ী আটককেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রাজধানীতে কঠোর নিরাপত্তা ও অবরুদ্ধ পরিস্থিতি ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এই পরিস্থিতির তৈরি হয়।
নির্ধারিত এই কর্মসূচি প্রতিহত করতে দিল্লি পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রায় ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া মেট্রোর একাধিক স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথে কড়াকড়ি আরোপের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে যান চলাচল ও ট্রেন চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়।
স্টেডিয়ামে অস্থায়ী আটককেন্দ্র নিরাপত্তা বাহিনীর কড়া বেষ্টনী ভেদ করে যন্তর মন্তর বা এর আশপাশের এলাকায় পৌঁছানোর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থান থেকে শত শত বিক্ষোভকারী ও রাজনৈতিক নেতাকর্মীকে আটক করে।
আন্দোলনকারীদের আটকে রাখতে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম, বাওয়ানার রাজীব গান্ধী স্টেডিয়াম, যমুনা স্পোর্টস কমপ্লেক্সসহ বেশ কিছু স্টেডিয়াম ও কমিউনিটি সেন্টারকে অস্থায়ী আটককেন্দ্র হিসেবে রূপান্তর করা হয়েছে।
হাইপ্রোফাইল নেতাদের আটকপুলিশের এই ব্যাপক ধরপাকড়ের মুখে পড়েছেন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্দোলনকর্মী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। এর মধ্যে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিআই(এম)-এর সংসদ সদস্য জন ব্রিটাস এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারের আটকের খবর পাওয়া গেছে।
এছাড়া সিজেপি নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন যে, পূর্বপ্রস্তুতি হিসেবে বিভিন্ন রাজ্য ও বিমানবন্দর থেকেও অনেককে আটক করা হয়েছে। বিশ্লেষকদের মতে, বিরোধী দলের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীর রাজপথ ও আটককেন্দ্রগুলোজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
























