আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। শরতের প্রারম্ভে আশ্বিন মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইংরেজি, ২৫ আশ্বিন ১৪৩৩ বাংলা, ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ
আজ কর্মক্ষেত্র বা যোগাযোগের ক্ষেত্রে নতুন দায়িত্ব এলে সাহসের সঙ্গে এগিয়ে যান। পরিস্থিতিতে মিশ্র প্রভাব থাকলেও ধৈর্য ধরে চললে নতুন সুযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। মানসিক চাপ অনুভব করলে হাঁটা বা হালকা ব্যায়াম করতে পারেন। মাথাব্যথা এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নিন।
২/ বৃষ
আজ আপনার স্থির মনোভাব কাজে আসতে পারে। কর্মক্ষেত্রে ধীরগতিতে চলা কাজ নতুন গতি পেতে পারে। অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের দিকে নজর দিন। আপনার আচরণ আশপাশের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে সময়টি অনুকূল হতে পারে। অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন।
৩/ মিথুন
আজ নতুন পরিচয় তৈরি হতে পারে, আবার পুরোনো সম্পর্কও আরও গভীর হতে পারে। কাজের ক্ষেত্রে বুদ্ধি ও বিচক্ষণতা কাজে লাগালে সাফল্যের সম্ভাবনা বাড়বে। অর্থের বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিন। মন হালকা রাখুন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন।
৪/ কর্কট
আজ দায়িত্বশীল আচরণ আপনার সম্মান বাড়াতে পারে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক পরিকল্পনায় দূরদৃষ্টি রাখুন। পরিবারের সদস্যদের সঙ্গে স্নেহপূর্ণ আচরণ মানসিক শান্তি দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সকালের সময়টি কাজে লাগান। নিয়মিত বিশ্রাম নিন এবং রাত জাগা এড়িয়ে চলুন।
৫/ সিংহ
আজ কাজের গতি বাড়তে পারে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ এলে সাহসের সঙ্গে কাজে লাগান। অর্থের বিষয়ে হিসাবের দিকে নজর রাখুন। কথাবার্তায় নম্রতা বজায় রাখলে সম্পর্ক আরও মধুর হতে পারে। কাজ ও আলোচনায় ধৈর্য ধরুন। শরীর ও মন সতেজ রাখতে অবসর সময়ে ভ্রমণ করতে পারেন।
৬/ কন্যা
আজ বিস্তারিত পরিকল্পনা কাজে আসতে পারে। ছোট কোনো কাজও বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। অর্থের বিষয়ে আবেগের বদলে হিসাবকে প্রাধান্য দিন। কথা বলার আগে একটু ভেবে নিন। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন।
৭/ তুলা
আজ মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে নতুন আলোচনা ফলপ্রসূ হতে পারে। অর্থনৈতিক কোনো প্রস্তাব এলে শর্তগুলো ভালোভাবে বুঝে নিন। স্বাস্থ্যের প্রতিও সচেতন থাকুন।
৮/ বৃশ্চিক
আজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলুন। জটিল পরিস্থিতি সামলাতে আপনার সাহস ও দৃঢ়তা কাজে লাগতে পারে। কর্মক্ষেত্রে আলোচনার সময় সমঝোতার মনোভাব বজায় রাখুন। অর্থের হিসাব নতুন করে পর্যালোচনা করতে হতে পারে। পরিকল্পনা গুছিয়ে নেওয়া ও যোগাযোগ বাড়ানোর জন্য সময়টি কাজে লাগান।
৯/ ধনু
আজ যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ তৈরি হতে পারে। জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পথ খুঁজে নিন। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরুন। অর্থের বিষয়ে ভবিষ্যৎ লক্ষ্য স্থির করুন। গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে মনোযোগ ধরে রাখুন।
১০/ মকর
আজ ধৈর্য ও নিয়মশৃঙ্খলা আপনার শক্তি হতে পারে। কর্মক্ষেত্রে ধারাবাহিক পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে পারে। বড় কোনো খরচের আগে ভালোভাবে ভেবে নিন। কথাবার্তায় কঠোরতা এড়িয়ে চললে সম্পর্ক মধুর থাকবে। অসমাপ্ত কাজ শেষ করার দিকে মনোযোগ দিন।
১১/ কুম্ভ
আজ নিজের আবেগ ও সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। পুরোনো জটিলতা নতুন পরিকল্পনার মাধ্যমে সমাধানের পথ পেতে পারে। অর্থের বিষয়ে সতর্ক থাকুন। সামাজিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সবার মতামত শুনুন। পরিকল্পনা ও দায়িত্ব পালনে সচেতন থাকুন।
১২/ মীন
আজ সহজ ও নমনীয় মনোভাব বজায় রাখুন। সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে পারেন। হঠাৎ কোনো পরিবর্তন এলে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। দূরের কারও সঙ্গে যোগাযোগ থেকে সুখবর পেতে পারেন। হিসাব-নিকাশ গুছিয়ে নেওয়ার জন্য সময়টি কাজে লাগান। মানসিক প্রশান্তির জন্য প্রকৃতির কাছে কিছুটা সময় কাটান।

























