| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • লটারিতে নির্ধারিত হচ্ছে সাব-রেজিস্ট্রারদের গন্তব্য
  • দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে অভূতপূর্ব উদ্যোগ

    লটারিতে নির্ধারিত হচ্ছে সাব-রেজিস্ট্রারদের গন্তব্য

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

    দেশের ভূমিনিবন্ধন ও সাব-রেজিস্ট্রি কার্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি, সিন্ডিকেট এবং ঘুস বাণিজ্য বন্ধে এক নজিরবিহীন ও কঠোর উদ্যোগ নিয়েছে সরকার। সাব-রেজিস্ট্রারদের বদলি প্রক্রিয়ায় অনিয়ম ও তদবির ঠেকাতে এখন থেকে লটারির মাধ্যমে তাদের নতুন কর্মস্থল নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মঙ্গলবার (০৬ অক্টোবর) সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি কার্যক্রমের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

    নিবন্ধন অধিদপ্তরের উচ্চপদস্থ সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে বদলি নিয়ে বড় অঙ্কের অবৈধ লেনদেন ও প্রভাবশালী মহলের তদবিরের অভিযোগ অনেক দিনের। লাভজনক ও বেশি রাজস্ব আদায়কারী কার্যালয়গুলোতে পোস্টিং পেতে একশ্রেণির কর্মকর্তা অনৈতিক পথ অবলম্বন করতেন, যার প্রত্যক্ষ প্রভাব পড়ত সেবাপ্রার্থীদের ওপর। এই চক্র এবং দুর্নীতির আখড়া ভেঙে দিতে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর লটারি পদ্ধতির শরণাপন্ন হওয়া হয়েছে।

    নতুন এই সিদ্ধান্তের ফলে কোনো কর্মকর্তা আগে থেকে জানতে পারবেন না তিনি কোন কার্যালয়ে পদায়ন পাচ্ছেন। সফটওয়্যার বা ডিজিটাল লটারির মাধ্যমে তাদের চূড়ান্ত কর্মস্থল নির্বাচিত হবে। এর ফলে বদলি বাণিজ্যের পথ সম্পূর্ণ বন্ধ হওয়ার পাশাপাশি কার্যালয়গুলোতে কাজের ক্ষেত্রে গতিশীলতা ও স্বচ্ছতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    জনসাধারণ ও সেবাগ্রহীতারা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলছেন, দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রি অফিস মানেই ছিল দুর্ভোগ ও ঘুষের আখড়া।

    লটারি পদ্ধতির মাধ্যমে তদবিরনির্ভর পোস্টিং বন্ধ হলে কর্মকর্তারা সৎভাবে কাজ করতে বাধ্য হবেন এবং সেবার মান আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পাবে।

    আরও পড়ুন