| |
  • প্রচ্ছদ
  • বিবিধ
  • ৭ দশক পর ভারত-বাংলাদেশ ঐতিহাসিক নৌ-বাণিজ্য
  • ৭ দশক পর ভারত-বাংলাদেশ ঐতিহাসিক নৌ-বাণিজ্য

    Icon
    বিশেষ প্রতিবেদন
    প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

    ১৯৪৭ সালে দেশভাগের প্রায় ৭০ বছর পর ভারতের আসাম রাজ্য থেকে সরাসরি জলপথ বা নৌপথে বাণিজ্যিক পণ্য নিয়ে জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারত ও বাংলাদেশের মধ্যকার অভ্যন্তরীণ নদীপথ প্রটোকলের আওতায় ব্রহ্মপুত্র নদের জলপথ ব্যবহার করে বাণিজ্যিক এ পরিবহন সম্পন্ন হলো।

    এই ঐতিহাসিক যাত্রায় আসামের ডিব্রুগড়ের বগীবিল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট (আইডব্লিউটি) টার্মিনাল থেকে ‘আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড’ (এপিএল)-এর উৎপাদিত ১,০৮০ টন মিথানল দুটি বিশেষ কনটেইনার জাহাজে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।

    বগীবিল থেকে বাংলাদেশ সীমান্ত হয়ে ঢাকা পৌঁছাতে জাহাজ দুটিকে প্রায় ৭৮৩ কিলোমিটার জলপথ পাড়ি দিতে হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, ব্রিটিশ আমলে ব্রহ্মপুত্র নদী কেন্দ্রিক এই বাণিজ্যপথ অত্যন্ত প্রাণবন্ত ছিল।

    তবে ১৯৪৭ সালে দেশভাগের পর আসামের সঙ্গে ঢাকার এ বাণিজ্যিক জলপথ সরাসরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সাত দশক পর আবার নদীপথে পণ্য পরিবহনের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ, সময় সাশ্রয়ী এবং সাশ্রয়ী ব্যয়ে পরিচালনার এক নতুন সুযোগ তৈরি হলো।

    আরও পড়ুন