শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া তৎকালীন পরিস্থিতিতে ভারতের হাতে অন্য কোনো বিকল্প সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি সেশনে প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। তিনি পরিষ্কার করে জানান, ভারতীয় কোনো সশস্ত্র বাহিনী শেখ হাসিনাকে ঢাকা থেকে নিয়ে যায়নি; বরং তৎকালীন বিশেষ পরিস্থিতিতে তাকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া ছাড়া উপায় ছিল না।
ভারতীয় হাইকমিশনারকে প্রশ্ন করা হয়, আপনারা কবে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবেন? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন, আপনারা জানেন এটা বলতে গেলে আমাদের একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে যেতে হবে।
প্রথমত আপনাকে একটি সোজা উত্তর দিতে গেলে, ভারত সরকার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে বারবার এর উত্তর দিয়েছে, এর একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ (ফেরত পাঠানো) সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, এ বিষয়ে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও নিয়মকানুন রয়েছে। সব বিষয় আইনি কাঠামোর মধ্য দিয়েই বিবেচিত হবে।
একই সাথে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভর করে না; বরং তা দু’দেশের জনগণ এবং দীর্ঘদিনের কৌশলগত বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। দিল্লি সব সময় ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় রাখতে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।





























