| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

    অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের (bdnews24.com) প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন প্রবীণ এই সাংবাদিক।

    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, “তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বাংলাদেশের আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। দেশে ২৪ ঘণ্টার অনলাইন সংবাদমাধ্যমের সূচনা ও বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য।

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের আধুনিকায়নে তিনি যে ভূমিকা রেখেছেন, তা দেশের গণমাধ্যম জগতে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।” মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রিন্ট, ব্রডকাস্ট এবং ডিজিটাল— সাংবাদিকতার তিনটি মাধ্যমেই তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন।

    আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে কাজ করে তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাঁর প্রয়াণে দেশের সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। তথ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

    আরও পড়ুন