| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহায়তায় স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহায়তায় স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই ও জোরালো সহায়তার আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, গতকাল ৭ জুলাই জাতিসংঘ সদরদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ ডি-কার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানানো হয়।

    বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেন।

    ডি-কার্লো জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অবদানের প্রশংসা করেন।

    আরও পড়ুন