| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • খুলনা
  • নিজেকে উপরওয়ালা দাবী করল আমির হামজা
  • নিজেকে উপরওয়ালা দাবী করল আমির হামজা

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

    কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, মেডিকেল ও সদর হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ রয়েছে। এগুলো পালটাতে হবে। তারাও ভুল স্বীকার করেছে এবং মাফ চেয়েছে। আর বলেছে, এটা আমাদের কন্ট্রোলের বাইরে ছিল ও উপরওয়ালাদের দোষ দেয়। আমি বলেছি, উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা কিছু হবে আমাকে জানাবেন।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমির হামজা বলেন, বিভিন্ন স্প্রিড মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে। এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে।

    আমি সরাসরি জানিয়েছি, দুই নাম্বারি যদি কেউ করতে চায় সরাসরি বলবেন যে, মাওলানার কাছে টাকা দেওয়া আছে। আপনারা তার কাছে যান। এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় আমি দেখবতিনি বলেন, আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটা আমরা পুনরায় চালু করতে চাই।

    কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সে বিষয়ে আজ মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় দুই আড়াই ঘণ্টা কথা বলেছি এবং কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কিছুদিনের ভেতরে অন্তত একটা সুখবর শুনতে পারবেন।

    নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, সুখবর জানতে পারবেন। এটা শুনলে আপনাদের আনন্দ হবে। দুইটা বিষয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছি। এখন এগুলো লং প্রসেসের বিষয়। সাত-আটটা বিষয় সামনে আছে। দুইটা আজকে হয়েছে। এখন বাকিগুলো হবে, ইনশাআল্লাহ।

    সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

    আরও পড়ুন