| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • তরুণদের সঙ্গে জাইমা রহমানের মতবিনিময়
  • তরুণদের সঙ্গে জাইমা রহমানের মতবিনিময়

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

    তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে ‘চায়ের আড্ডা’য় অংশ নিয়ে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী ডিওএইচএস খেলার মাঠে এক প্রাণবন্ত সংলাপ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তাদের আতিথেয়তা করেন ব্যারিস্টার জাইমা রহমান।

    চায়ের আড্ডায় প্রচলিত রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে জাইমা রহমান তরুণদের উত্থাপিত জরুরি ইস্যুগুলো গভীর মনোযোগ দিয়ে শোনেন। ঢাকা শহরে খেলার মাঠের সংকট এবং এর ফলে যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে যে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে, তা আড্ডায় উঠে আসে।

    আড্ডায় অংশগ্রহণকারী কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণরা বলেন, উপযুক্ত বিনোদন ও খেলাধুলার সুযোগ না থাকায় তরুণরা প্রাত্যহিক জীবনে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হতে পারছে না। অনেক তরুণ সাইবার বুলিং এবং অনলাইন নিরাপত্তার ঘাটতির দিকে সরকার ও সমাজের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।

    ফ্রিল্যান্সিং ক্ষেত্রে নারীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুযোগ না থাকাকে এক বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন অংশগ্রহণকারী তরুণরা।

    শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে তরুণ সমাজের প্রতিনিধিরা তাদের মনোভাব প্রকাশ করেন জাইমা রহমানের সঙ্গে চায়ের আড্ডায়। তারা বলেন, তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি না হওয়ায় পড়াশোনা শেষে অনেক মেধাবী তরুণ বিকল্প পথে ধাবিত হচ্ছে।

    জাইমরা রহমান নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ, ঢাকাসহ বড় শহরগুলোর যানজট সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা শেয়ার করেন।

    আরও পড়ুন