| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • খালেদা জিয়ার মৃত্যুতে ইইউ-ফ্রান্স-যুক্তরাজ্যের শোক
  • খালেদা জিয়ার মৃত্যুতে ইইউ-ফ্রান্স-যুক্তরাজ্যের শোক

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু‌তে গভীর শোক জানিয়েছে
    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ঢাকার বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পৃথক শোকবার্তায় বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন এ শোক জানায়।

    ঢাকায় ইইউ মিশন বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। ইইউ জানিয়েছে, বেগম খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

    ঢাকাস্থ ফরাসি দূতাবাস শোকবার্তায় জানিয়েছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ শোকের সময় তার পরিবার, রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা। তার স্থায়ী প্রভাব স্মরণীয় হয়ে থাকবে।

    যুক্তরাজ্য হাইকমিশনও গভীর শোক প্রকাশ করেছে।

    তারা বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত।
    মঙ্গলবার সকাল ৬টায় খালেদা জিয়া মারা গে‌ছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

    আরও পড়ুন