| |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • উত্তরায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
  • উত্তরায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

    রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১১ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

    শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

    গ্রেপ্তাররা হলেন- মো. ইসলাম মিয়া (২৭), নওরিন আক্তার ওরফে বৃষ্টি, মো. মিজান (৩৮), মো. রায়হান (২৩), মো. রবিন (২৩), মো. ওমর ফারুক (৩৪), মো. মোবারক হোসেন (২৮), মো. আরিফ (৩৫), রাকিবুল হাসান (১৯), মো. সোহাগ (২২) ও মো. সাদ্দাম (২৮)।

    ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

    এ সময় তাদের হেফাজত থেকে পাঁচ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
    এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    আরও পড়ুন