| |
শিরোনাম
দুঃসময়ে অসুস্থ শিক্ষার্থী নীলের পাশে জবি ছাত্রদল নেতা রুমি গান সমাজে নতুন মনস্তত্ত্ব তৈরি করে ক্যান্সার রোগীদের দ্রুত চিকিৎসায় সমন্বিত উদ্যোগ জরুরি ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুইদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদণ্ড, আসামি ৫৫৮ ঋণনির্ভর বাণিজ্যিক সম্পর্ক থেকে বের হতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস: তিতুমীর
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • হাদির হত্যাকাণ্ডে বড় ষড়যন্ত্র রয়েছেঃ সালাহউদ্দিন আহমদ
  • হাদির হত্যাকাণ্ডে বড় ষড়যন্ত্র রয়েছেঃ সালাহউদ্দিন আহমদ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র ও নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করা যাবে না। নির্বাচন পেছানোর উদ্দেশ্যে পতিত শক্তির সঙ্গে দেশি-বিদেশি দোষররা জড়িত থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হবে—কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না।

    দলের বাকি মনোনয়ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

    আরও পড়ুন